1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ বুধবার(১৬ সেপ্টেম্বর ২০২৬) ভোর রাতের কয়েক ঘণ্টার ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ি জেলা সদর, মহালছড়ি ও দীঘিনালার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। আকস্মিক এই বন্যায় জলজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় অধিবাসীরা।

রাতভর বৃষ্টিপাতের ফলে পাহাড়ী ঢল নেমে মহালছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়। মহালছড়ির সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সকাল থেকে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুই জেলার যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

একই সঙ্গে জেলা সদরের ইসলামপুর, শালবন, মোহাম্মদপুর, মুসলিমপাড়া ও মিলনপুর এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায় এবং অনেকের বাসাবাড়িতে পানি উঠে যায়। তবে সকালের দিকে বৃষ্টি বন্ধ হওয়ায় এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে।

এদিকে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি জেলা শহরের বন্যা দুর্গত মানুষের মাঝে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে রান্না করা খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগকে সাদরে গ্রহণ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সর্বস্তরের সাধারণ জনগণ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews