ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ২নং মুবাছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংগঠনকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬)বিকেলে অনুষ্ঠিত সভায় মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সাথা কার্বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য আঃ মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু এবং মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন।
সভায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধিসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply