1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দূরপাল্লা ও মহানগরে বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদে ৩১ জনের রদবদল করপোরেট দুনিয়ায় নতুন দায়িত্বে অভিনেতা হাসান মাসুদ জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে হিলির লোকাল বাসের ভাড়া বাড়ল বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে বাড়তে পারে বৃষ্টি নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাসের রুট পারমিট বাতিল রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে বিপিএম পদক পেলেন এসআই আজিজুর রহমান গুলশান বিভাগের নতুন ডিসি মোহাম্মদ রুহুল কবীর খান তারেক রহমানের বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত মুশফিক হোয়াইট হাউসে প্রবেশ নিষেধাজ্ঞা, ট্রাম্পের বিরুদ্ধে তিন সংবাদমাধ্যমের মামলা

লোকসান কমাতে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম, জানাল বিপিসি

  • সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ গননা করুন

একতা ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় আমদানি ব্যয় বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ পরিস্থিতিতে দেশের বাজারে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।

বিপিসির হিসাব অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল মাসে জ্বালানি তেল আমদানিতে যেখানে ব্যয় হয়েছিল ৪ হাজার ১৯৫ কোটি টাকা, চলতি বছরের একই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১৩৫ কোটি টাকায়। মে মাসে গত বছরের ৪ হাজার ১৮২ কোটি টাকার আমদানি ব্যয় বেড়ে হয়েছে ১৩ হাজার ৪৮৫ কোটি টাকা। আগস্টে ২ হাজার ৭৪০ কোটি ৬২ লাখ টাকা থেকে আমদানি ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬০৩ কোটি টাকা।

মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে বিপিসির নিজস্ব তহবিল থেকে লোকসান হয়েছে ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে এপ্রিল মাসে লোকসানের পরিমাণ ছিল ৭হাজার ৮৬৬ কোটি টাকা এবং জুনে ৬ হাজার ১৯৮ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, সেপ্টেম্বরে লোকসান ৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

আমদানি ব্যয় মেটাতে চলতি বছর ব্যাংক থেকে প্রায় ১৯ হাজার ৫০০ কোটি টাকা নেওয়ার কথা জানিয়েছে বিপিসি। বর্তমানে ব্যাংক হিসাবে তাদের রয়েছে প্রায় ১২ হাজার ৩৬৮ কোটি টাকা। অথচ দুই মাসের আমদানি ব্যয় মেটাতেই প্রয়োজন প্রায় ২০ হাজার কোটি টাকা।

অর্থ সংকটের এই পরিস্থিতিতে গত ৮ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে চিঠি দেয় বিপিসি। চিঠিতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত হওয়া লোকসানের অর্থ সরকারি সহায়তা হিসেবে দেওয়ার প্রস্তাব করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় এবং যুদ্ধ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত শুদ্ধ-কর কমানো বা প্রত্যাহারের প্রস্তাবও দেওয়া হয়।

বিপিসির অর্থ সংকট নিয়ে গত সপ্তাহে সরকারের উচ্চ পর্যায়েও বৈঠক হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বিপিসিকে ৪ থেকে ৫ হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়।

রোববার জারি করা প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বর্তমান আন্তর্জাতিক বাজারদরে ডিজেলে প্রতি লিটারে বিপিসির লোকসান প্রায় ৮৯ টাকা। এতে দৈনিক লোকসানের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ১০৯ কোটি টাকা। শুধু ডিজেল বিক্রিতেই বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হতে পারে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হলে বছরে বিপিসির লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে। লোকসান কমানো এবং আমদানি ব্যয়ের চাপ সামাল দেওয়ার লক্ষ্যেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিপিসি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews