ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৪ এপ্রিল, সোমবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে একটি জমকালো র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, ছাত্রছাত্রী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

র্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক এর সঞ্চালনায় এ অনুষ্ঠানেউপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস, উপজেলা অফিসার্স ক্লাবের সেক্রেটারি আক্তারুজ্জামান সুজনসহ উপজেলা পরিষদের কর্মকর্তারা। এছাড়া সন্দ্বীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যালয় থেকে নববর্ষ উদযাপনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুরসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে পয়লা বৈশাখ। ঘুড়ি উৎসব, লাঠিখেলা, নাগরদোলাসহ, এমন নানা আয়োজনে সন্দ্বীপ উপজেলাকে সাজানো হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব।
এদিকে বাংলা নববর্ষের প্রথম দিনে বাঙালির প্রাণের এ উৎসব ঘিরে সন্দ্বীপে বিভিন্ন এলাকায় হয়েছে মেলা। সন্দ্বীপ উপজেলা প্রশাসনের আয়েজনে তিন দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। বৈশাখ উপলক্ষে মেলাজুড়ে বসছে নানা দোকানপাট। এর মধ্যে তাঁতের কাপড়, রঙিন পাখা, হস্তশিল্প, মাটির তৈজসপত্র, শিশুদের খেলনা, সাজ, কদমা আর বাহারি মিষ্টির দোকান অন্যতম। অনেকে মেলায় নিয়ে এসেছেন তাঁদের পণ্যসামগ্রী।
মেলার প্রস্তুতি নিয়ে এক বিক্রেতা জানান তাঁরা প্রত্যেকেই মেলার জন্য মাটি দিয়ে বিভিন্ন ধরনের খেলনা তৈরি করেছেন। চাহিদার কথা চিন্তা করে পুতুল, ব্যাংক, আম, কাঁঠাল, হরিণ, ঘোড়া, হাতি, মাছ, ময়ূর, সিংহসহ শিশুদের হরেক রকম খেলনা তৈরি করেছেন। গৃহস্থালি পণ্যের মধ্যে হাঁড়ি, পাতিল, ঢাকনা, ঝাঁজর, কলসিসহ নানা তৈজসপত্র তৈরি করেছেন। এ ছাড়া তৈরি করেছেন ঘর সাজানোর জন্য ফুলদানি, টবসহ নানা জিনিসপত্র।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। নতুন বর্ষকে বরণের পাশাপাশি উৎসবকে পরিপূর্ণতা দেয় বৈশাখী মেলা।
Leave a Reply