1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়, পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে

সবজির দাম কমলেও মুরগির বাজারে অস্বস্তি

  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৫ গননা করুন

একতা ডেস্কঃ রাজধানী ঢাকার সব দোকানগুলোতে শীতের সবজির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। শীত মৌসুমের শুরু থেকেই রাজধানীর বাজারগুলোতে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। ফলে সব ধরনের সবজির কিছুটা দাম কমেছে। তবে মুরগির বাজারে এখন বিরাজ করছে অস্বস্তি। কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়ে সব ধরনের মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামে। ২০ ডিসেম্বর, শুক্রবার রাজধানীর পাইকারি ও খুচরাবাজার কারওয়ান বাজার ঘুরে বাজার দরের এমন চিত্র দেখা গেছে। বাজারে আলু ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, মুলা ৩০ টাকা, গাজর ৬০ টাকা, পটল ৫০ টাকা, পেঁপে ৫০ টাকা, মাঝারি ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, পেঁয়াজ কলি ২০ টাকা আটি, চিচিঙ্গা ৬০ টাকা, সিম প্রকার ভেদে ৬০ টাকা থেকে ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কাঁচা মিষ্টি কুমড়া মাঝারি আকারের প্রতি পিস ৬০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, নতুন দেশি পেঁয়াজ ৭০ টাকা, ইন্ডিয়ান রসুন ২১০ টাকা, দেশি আদা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ আকার ভাদে প্রতি পিস ৬০ টাকা, কালো বেগুন ৫০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, সাদা বেগুন ৪০ টাকা, শালগম ৪০ টাকা, করলা ৬০ টাকা।

একজন সবজি বিক্রেতা আমান বলেন, গতকালের তুলনার সব ধরনের সবজিতে ১০-২০ টাকা পর্যন্ত কমেছে। গতকার বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শালগম ৫০-৬০ টাকা করে বিক্রি করেছি আজ সেই শালগম ৪০ টাকা করে বিক্রি করেছি। বাজারে প্রচুর সবজির আমদানি থাকার কারণে দাম কমেছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, দেশি পুঁটি ৫০০-৬০০ টাকা, মাঝারি আকারের চিংড়ি ৮০০ টাকা, পাপদা ৪০০ টাকা, রুই আকারভেদে ২৫০ থেকে ৪০০ টাকা, দেশি কই ৭০০ টাকা, চাষের কই ২৫০ টাকা, শিং ৪০০-৪৫০ টাকা, সরপুঁটি ২৫০ টাকা, মলা ৪০০ টাকা, টেংরা ৬০০ টাকা, কাতল আকারভেদে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগির বাজারে কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা দাম বেড়েছে সব ধরনের মুরগির। ব্রয়লার ২০০-২১০, লেয়ার ২৯০-৩০০, সোনালি ৩০০ হাইব্রিড ২৮০, দেশি ৫৫০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতা বলেন, দাম বাড়ার কারণ বলতে পারি না। আমাদের পাইকারি বেশি দামে কিনতে হচ্ছে। তারপর আবার দোকান পর্যন্ত নিয়ে আসতে কত ধরনের খরচ আছে। বেশি দামেই কিনতে হচ্ছে আমাদের। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সাদা ডিম হালি ৪৬, ডজন ১৪০ টাকা, লাল ডিম হালি ৪৬, ডজন ১৪০ এবং হাঁসের ডিম হালি ৭৫ টাকা, ডজন ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews