1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত

সবজির বাজার অস্থির হলেও কমেছে মুরগির দাম

  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ গননা করুন

একতা ডেস্কঃ সবজির দামে ফের অস্থিরতা দেখা দিয়েছে ঈদের পর রাজধানীর বাজারে। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। পাশাপাশি পহেলা বৈশাখ থেকে বেড়েছে পেঁয়াজের দামও। তবে কিছুটা স্বস্তি মিলেছে মুরগির বাজারে, দাম কমেছে এ খাতে। ১৮ এপ্রিল, শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও খিলক্ষেতসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতাদের মতে, ঈদের ছুটির পর সরবরাহ ব্যবস্থা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে বাজারে সবজির সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আনিস বলেন, সরবরাহ কম থাকায় প্রতিটি সবজির দামই বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কিছু কিছু সবজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে বাজারে করলা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০ টাকায়, বেগুন ৫০-৬০ টাকা, বরবটি ৮০ টাকা, লতি ৬০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ টাকা ও টমেটো ৩০ টাকায়।

পেঁপে ৫০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৫০ টাকা, কহি ৬০ টাকা, পটোল ৪০ টাকা, শিম ২৫-৩০ টাকা এবং ধনেপাতা ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। সজনে ডাটা বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা কেজিতে। চালকুমড়া ও লাউয়ের দাম যথাক্রমে ৫০ এবং ৬০-৭০ টাকা পিস। বৃষ্টির প্রভাবে কাঁচা মরিচের দামেও প্রভাব পড়েছে। বর্তমানে খুচরায় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে, যা পাইকারিতে ৬০-৭০ টাকা। পহেলা বৈশাখের পর থেকেই বেড়েছে পেঁয়াজের দাম।

বর্তমানে খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে, যেখানে গত সপ্তাহে তা ছিল ৪০-৪৫ টাকা। কারওয়ান বাজারের বিক্রেতা রহিম বলেন, আচমকা দাম বেড়ে গেছে। সরবরাহ কমে যাওয়ায় এমন হচ্ছে। সামনে আরও বাড়ার আশঙ্কা আছে। আড়তদারদের মতে, মুড়িকাটা পেঁয়াজে দাম না পেয়ে কৃষকরা এবার মজুতের দিকে ঝুঁকছেন, এতে বাজারে সরবরাহ কমে গেছে।

মিনিকেট বিক্রি হচ্ছে ৮৬-৯০ টাকা, আটাইশ ৬০-৬২ টাকা এবং নাজিরশাইল ৭৬-৮৮ টাকায়। পোলাও চালের কেজি ১১৬-১১৮ টাকা। দামের সাম্প্রতিক বৃদ্ধির পর বাজারে ভোজ্যতেলের সরবরাহ বেড়েছে। বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা, খোলা সয়াবিন ১৬৯ টাকা ও পাম তেলও ১৬৯ টাকায় বিক্রি হচ্ছে। ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৯২২ টাকায়।

বাজারে আগত অনেক ক্রেতা বলছেন, রমজানে তো দাম কিছুটা কম ছিল, কিন্তু ঈদের পর থেকেই বাজার লাগামহীন হয়ে উঠেছে। সরকারের বাজার মনিটরিং আরও জোরদার করা দরকার।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews