1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

হাসিনার সরকারকে বৈধতা দিয়েছিল জাতীয় পার্টি

  • রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৭৪ গননা করুন

একতা ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের যখন ট্যাগ দিয়ে অত্যাচার, জেলে পাঠিয়েছিলো তখন কোথায় ছিলো এই দোসররা। এই সুবিধাবাদীরা চৌদ্দ, আঠারো এবং চব্বিশের নির্বাচনে গাড়ি, বাড়ি ও সেফটি, টেন্ডার বাজি, চাঁদাবাজি করার জন্য। তারা খুনি হাসিনা সরকারকে বৈধতা দিয়েছে। ২৬ অক্টোবর, শনিবার বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে “রাষ্ট্র পুনর্গঠন এর তারুণ্যের ভাবনা” শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সারজিস আরো বলেন, রংপুরে মহাসমাবেশ আয়োজন করা হবে। সেখানে নাহিদ, আসিফ ও হাসনাতও উপস্থিত থাকবেন। জাতীয় পার্টির দোসররা যদি ছাত্রদের মহা বিপ্লবের বিরোধিতা করে তাহলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

আলোচনা শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, বিশ্ববিদ্যালয় ও রংপুরের সমন্বয়করা। এসময় উপস্থিত ছিলেন প্রক্টর ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামাণিক, রংপুর ও বিশ্ববিদ্যালয়ের সমন্বয় এবং সাধারণ শিক্ষার্থীরা।

তথ্যসূত্রঃ যায়যায়দিন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews