একতা ডেস্কঃ পাচারকারী চক্র অবৈধভাবে পণ্য পাচার করেই চলেছে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল, বিদেশি মদ, কম্বল, শাড়ি, থ্রিপিচ এবং বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি বলেন, ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট, কাশিপুর বিওপি, পাঁচপীরতলা বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় সর্বমোট ১৫ লাখ ১৬ হাজার ২শ’ টাকা মূল্যের ভারতীয় পণ্য।

Leave a Reply