1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত

৪০০ কোটির ৭ প্রকল্প বাতিল অপ্রয়োজনীয় বিবেচনায়

  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩৫৫ গননা করুন

একতা ডেস্ক: অপ্রয়োজনীয় বিবেচনা প্রসূত প্রায় চারশ কোটি টাকার মোট সাত প্রকল্প বাতিল করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। বাতিল এসব প্রকল্পের টাকা অন্য খাতে ব্যয় করার সিদ্ধান্ত হয়েছে। রাজশাহী সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন মেগা প্রকল্পের অধীন এসব প্যাকেজ প্রকল্প হাতে নিয়েছিলেন রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। কয়েকদিন আগে রাসিকের নতুন প্রশাসক প্রকল্পগুলো বাতিলের সিদ্ধান্ত জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। এসব প্রকল্পের টাকা বদলে অন্য কোনো প্রকল্পে ব্যয় করা হবে বলেও রাসিকের চিঠিতে বলা হয়েছে। রাসিক সূত্র জানায়, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন নামে ২ হাজার ৯৩১ কোটি ৬২ লাখ টাকার একটি বৃহৎ প্রকল্প ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি একনেক সভায় অনুমোদন লাভ করে। এ প্রকল্পের আওতায় নগর সড়ক প্রশস্তকরণ, আলোকায়ন, সবুজায়ন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ছাড়াও প্রান্তিক সড়কগুলোর উন্নয়নে ব্যয় করা হচ্ছিল। এর মধ্যে নগরীতে কয়েকটি ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয়েছিল। এছাড়া ৫০ কোটি টাকা ব্যয়ে কয়েকটি ফুটওভারব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন হয়। এসব ফুটওভারব্রিজ এখন কেউ ব্যবহার করছে না বলে অভিযোগ পেয়েছে রাসিকের বর্তমান পরিষদ। রাসিকের প্রকৌশল শাখা জানায়, মেগা প্রকল্পের অধীনে রেলক্রসিংয়ের ওপর কয়েকটি ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয়েছিল। কয়েকটির টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছিল। দরপত্র হওয়া পাঁচটির মধ্যে চারটি ফ্লাইওভারের কাজ শুরু হয়েছিল বছরখানেক আগে। ভদ্রা রেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভারের টেন্ডার প্রক্রিয়া শেষ না হওয়ায় সেটি বাতিল করা হয়েছে।

সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় নয় বিবেচনায় বাতিল হচ্ছে ১১৮ কোটি ৭০ লাখ ব্যয়ে নগরের কোর্ট স্টেশন রেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা। নগরীর ভদ্রা রেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভার না করে আন্ডারপাস করার জন্য ১১৩ কোটি ৪৭ লাখ টাকায় নেওয়া প্রকল্পটি বাতিল করা হয়েছে। নিউমার্কেট-রেলগেট ফ্লাইওভারটির কাজ বাস্তবায়ন করার সিদ্ধান্ত হলেও সেটির নকশায় আংশিক পরিবর্তন করা হয়েছে। তবে এ ফ্লাইওভারের কাজে কাটছাঁট হবে না। সুত্রমতে, প্রায় ৮৬ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে নগরীর হড়গ্রাম কাঁচাবাজার নির্মাণের প্রকল্পটি গ্রহণের পর থেকেই এলাকাবাসী আপত্তি জানিয়ে আসছিলেন। প্রকল্পটিকে অপ্রয়োজনীয় বিবেচনায় রাসিকের বর্তমান পরিষদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সরকার বদলের পর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন নগরের কাদিরগঞ্জে তার বাবা জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানের সমাধিস্থলে স্মৃতি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছিলেন ২৮ কোটি টাকা ব্যয়ে। এ প্রকল্পটিও বাতিলের সুপারিশ করা হয়েছে। নপরের সিটিহাট সড়কসংলগ্ন এলাকায় ১৮ কোটি ৮০ লাখ টাকায় শেখ জামাল কনভেনশন হল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এছাড়া ৪ কোটি ৩৮ লাখ টাকায় সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কার্যালয়ও নির্মাণের পরিকল্পনা হয়েছিল। এই প্রকল্পটিও বাতিলের সুপারিশ করা হয়েছে। প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে নগরীতে আরও চারটি ফুটওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা ছিল। ইতোমধ্যে নির্মাণ হয়ে যাওয়া ফুটওভারব্রিজগুলো কোনো কাজেই আসছে না দেখে এগুলো নির্মাণের সিদ্ধান্ত থেকেও সরে এসেছে সিটি করপোরেশন। সবমিলিয়ে ৩৯৮ কোটি ২৫ লাখ টাকার সাতটি প্রকল্পের কাজ বাতিল করার সুপারিশ পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব ড. দেওয়ান মো. হুমায়ুন কবীর বলেন, বড় বড় কিছু প্রকল্প বাস্তবায়ন নিয়ে নগরীর মানুষের আপত্তি ছিল। এসব প্রকল্পের টাকায় নগরীজুড়ে ছোট ছোট অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেছেন, জনমুখী নয় এমন কাজগুলো প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে। এখানে যে অর্থ সাশ্রয় হবে তা দিয়ে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কাজ বাস্তবায়িত হবে। বিশেষ করে কোথাও কোথাও রাস্তাঘাট মেরামত করা দরকার, কোথাও উঁচু করা দরকার, কোথাও আবর্জনা দেখা যাচ্ছে। সেগুলো ঠিকঠাক করা দরকার। ড্রেনেজ সিস্টেম উন্নত করা দরকার।

তথ্যসূত্র: যুগান্তর

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews