1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

জব্দের আদেশ ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রী লায়লার আয়কর নথি

  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯০ গননা করুন

একতা ডেস্কঃ আদালত ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকির আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রবিবার এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোঃ জাকির হোসেন গালিব। দুদক সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদকের সহকারী পরিচালক ইসমাঈল এ আবেদন করেন। পরে আবেদন মঞ্জুর করে আদালত আদেশ দেয়। আসামি লাকি দুর্নীতি দমন কমিশনে যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, তাতে মিথ্যা তথ্য দিয়ে এক কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকার সম্পদ গোপন করা হয়েছে। তিনি অবৈধভাবে মোট ১৩ কোটি এক লাখ ৫৮ হাজার ১০৬ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন বলে নথিপত্রে প্রমাণ মিলেছে। এজন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন মামলা দায়ের করা হয়েছে।

সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন। গত ১৫ জানুয়ারি মতিউর ও তার স্ত্রী লায়লা কানিজ লাকিকে ঢাকায় গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন। গত বছর কোরবানির জন্য ১৫ লাখ টাকা দামে ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। ওই পোস্টটি দিয়েছিলেন ছেলে ইফাত।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews