1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

ফের শুরু হলো বাংলাদেশ-পাকিস্তানের সরাসরি বাণিজ্য

  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু হয়েছে দীর্ঘ পাঁচ দশক পর। সরকার থেকে সরকার পর্যায়ের প্রথম পণ্যের চালান তথা কার্গো পাকিস্তানের পোর্ট কাসিম থেকে ইতোমধ্যেই যাত্রা শুরু করেছে। আগামী ৪ মার্চ সেটি বাংলাদেশে পৌঁছাবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। শনিবার পোর্ট কাসিম থেকে সরকার থেকে সরকার পর্যায়ের প্রথম পণ্যবাহী কার্গো জাহাজ (বাংলাদেশের উদ্দেশ্যে) যাত্রা করেছে। বড় এই অগ্রগতির মধ্য দিয়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বাণিজ্য পাঁচ দশক পর পুনরায় শুরু হয়েছে। পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের (পিএনএসসি) বাল্ক ক্যারিয়ার এমভি সিবি বাংলাদেশে ২৬ হাজার টন চাল নিয়ে যাচ্ছে। ৪ মার্চ জাহাজাটির চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে।

১৯৭১ সালের পর থেকে উভয় দেশের মধ্যে এটিই আনুষ্ঠানিকভাবে বাণিজ্য সম্পর্ক পুনরায় চালুর প্রথম কোনও দৃষ্টান্ত। চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতে চূড়ান্ত হওয়া একটি চুক্তি হয়। এর অধীনে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মাধ্যমে পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আমদানি করবে বাংলাদেশ। আমদানির এই চালানটি দুই ধাপে বাংলাদেশে পৌঁছাবে, যার অর্ধেক ইতোমধ্যেই পাঠানো হয়েছে এবং বাকি ২৫ হাজার টন আগামী মার্চের শুরুতে পাঠানো হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয় গত বছরের ৫ আগস্ট। হাসিনার পতন ও দেশ ছেড়ে ভারতে পলায়নের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উষ্ণতা এবং বাণিজ্যিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews