1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

নিষিদ্ধ ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সম্পৃক্ততা নিয়ে রিজভীর মন্তব্য

  • সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন ছাত্রলীগের ভেতরে ছাত্রশিবিরের নেতাদের অবস্থান ছিলো। সোমবার সকালে নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক দলের মানববন্ধনে তিনি বলেন, আন্দোলনকারীরা হতাশ হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, অন্যদিকে দেশে নতুন দল গঠনের মহাউৎসব শুরু হয়েছে। তিনি বলেন, ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে কোনো রাজনৈতিক রেষারেষি কাম্য নয়। একটা ছাত্র সংগঠন ছাত্রদলকে বলে যে, আমরা ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছি। কিন্তু আমরা এটাও জানি ছাত্রশিবিরের অনেকে এখন যারা নেতা, তারা ছাত্রলীগের মধ্যে অবস্থান করে ছাত্রলীগের অনেক পদ পদবী পেয়েছেন।

তিনি অভিযোগ করেন, যাদের রক্তের বিনিময়ে বর্তমান সরকার টিকে আছে, তাদের জন্য সরকার কোনো উল্লেখযোগ্য কাজ করেনি। সাংস্কৃতিক চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতা দমনের চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন। রিজভী আরও বলেন, বিএনপিকে পিছন থেকে ছুরি মারার ষড়যন্ত্র চলছে এবং একটি গোষ্ঠী রাজনৈতিকভাবে দলকে দুর্বল করতে সক্রিয় হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews