1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকগঞ্জে বৈষম্যবিরোধীদের কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

  • সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯২ গননা করুন

একতা ডেস্কঃ ছাত্রদের নবগঠিত বৈষম্যবিরোধী আন্দোলন মানিকগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন সংগঠনটির স্থানীয় নেতা-কর্মীদের একাংশ। সোমবার বেলা সোয়া একটা থেকে সোয়া দুইটা পর্যন্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে মানরা এলাকায় তারা মহাসড়ক অবরোধ করেন। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা। ৭২ ঘণ্টার মধ্যে কমিটি স্থগিত করার সময়সীমা বেঁধে দিয়ে বেলা সোয়া দুইটার দিকে সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আবদুল হামিদ খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হয়। পরে যানবাহন চলাচল শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। গত বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪২১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।

এতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষর করেন। এই কমিটি প্রত্যাখ্যান করে নতুন কমিটির দাবি জানিয়ে আসছে সংগঠনটির একাংশ। এর ধারাবাহিকতায় আজ তাঁরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। গত শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বৈষম্যবিরোধী জেলা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধরা। সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে গঠিত কমিটি স্থগিত না করা হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দেন তাঁরা। সে অনুযায়ী তাঁরা মহাসড়ক অবরোধ কর্মসূচিতে নামলেন।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে গঠিত কমিটি স্থগিত না করা হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। অভিযোগের বিষয়ে মুঠোফোনে কথা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুকের সঙ্গে। তিনি বলেন, জনসাধারণকে জিম্মি করে তাঁদের দুর্ভোগে ফেলে তাঁরা (আন্দোলনকারীরা) নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে। বিষয়টি নিয়ে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে আলোচনা করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews