1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সন্দ্বীপে উড়িরচর ক্রসড্যাম নির্মাণ ও নদী ভাঙনরোধসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

  • সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১১ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচরে ক্রসড্যাম নির্মাণ, নদী ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ নাগরিক সুবিধার দাবিতে সচেতন ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধন করেছে উড়িচরবাসী। ২৪ ফেব্রুয়ারি, সোমবার স্থানীয় বাংলা বাজার জিরো পয়েন্ট মোড়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রখর রোদ উপেক্ষা করে স্থানীয় বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র-শিক্ষক, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত হয়ে বৈষম্য ও জবরদখলের বিরুদ্ধে বিক্ষোভ করেন। তারা উড়ির চরের সীমানা জটিলতা দ্রুত নিরসন, উড়িরচর কোম্পানিগঞ্জ ক্রসড্যাম দ্রুত বাস্তবায়ন, সন্ত্রাস নির্মূলের দাবিসহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে উড়িরচরের বাসিন্দারা অভিযোগ করে বলেন, উড়িরচরে বসতি স্থাপনের অর্ধশত বছর পূর্ণ হতে চললেও রাষ্ট্রের পক্ষ থেকে সেখানে কোনো নাগরিক ও জনসুবিধা নিশ্চিত করা হয়নি। উল্টো বাসিন্দাদের অসহায়ত্বের সুযোগে রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠেছে দস্যুতা ও জবরদখলের সংস্কৃতি। ইউনিয়নের মধ্যভাগে চট্টগ্রাম ও নোয়াখালী জেলার সীমারেখা নির্ধারণকে কল্পিত ও নিয়ম নীতির চরম উপেক্ষা বলে গণ্য করেছেন তাঁরা। উড়িরচরের বাসিন্দাদের দাবি, উড়িরচরকে দুই জেলায় বিভক্তি এখানকার জনসাধারণ মেনে নেবে না। অবিলম্বে একতরফা সীমানা নির্ধারণ বাতিল করতে প্রধান উপদেষ্টা এবং বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের প্রতি আহবান জানান তাঁরা।

মানববন্ধনে তাঁরা শিক্ষার পরিস্থিতির তুলে ধরে বলেন, এই ইউনিয়নে এখনও পর্যন্ত কোন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নেই। কোনো কলেজ নেই। ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবে অনেকেরই শিক্ষা জীবন মাধ্যমিকেই থেমে যায়। স্বাস্থ্যের নাজুক পরিস্থিতি তুলে ধরে অন্তত ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের দাবি জানান। তারা বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে একটি পুলিশ ফাঁড়ি থাকলেও তা তেমন কোন কাজে আসে না। একটি জিডি করা যায় না। ফাঁড়ির কোন স্থায়ী ভবনও নেই।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, গণমাধ্যমকর্মী নূর নবী রবিন, উড়ির চর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান, সোলাইমানীয়া দাখিল মাদ্রাসার সুপার বেলায়েত হোসেন, মিলাদ দ্বীপরাজ, নজরুল ইসলাম সোহেল, মাইন উদ্দীন খাঁন ফুলমিয়া, শরীফ হোসাইন অনিক, কামরুল হাসান, হাবিব বিডি, নাজিম উদ্দীন, মাফিয়া ময়না, মোঃ দিদার, মোঃ দিলদার, হাফেজ মাইনউদ্দীন প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews