1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত

নতুন চার মহাসড়ক ও আট সেতুর নাম পরিবর্তন

  • সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৬ গননা করুন

একতা ডেস্কঃ সরকার সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় থাকা চারটি মহাসড়ক ও আটটি সেতুর নাম পরিবর্তন করেছে। আজ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন নামকরণের তালিকায় ঢাকা-মাওয়া মহাসড়কের যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে মাওয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার এবং পাঁচ্চর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ২০ কিলোমিটার জাতীয় মহাসড়ক অন্তর্ভুক্ত রয়েছে। পূর্বের ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে’। সিলেট জেলার বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়কও নাম পরিবর্তনের তালিকায় রয়েছে।

এটি আগে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক’ নামে পরিচিত ছিল। মাদারীপুর (মোস্তফাপুর) থেকে কাজীরটেক ব্রিজ হয়ে শরীয়তপুর পর্যন্ত ২২২ কিলোমিটার মহাসড়কের বর্তমান ‘শেখ হাসিনা মহাসড়ক’ নাম পরিবর্তন করে ‘কাজীরটেক ব্রিজ শরীয়তপুর মহাসড়ক’ রাখা হয়েছে। চট্টগ্রাম সড়ক বিভাগের অধীন বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কটির নাম ‘শেখ হাসিনা সরণি’ পরিবর্তন করে ‘বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক’ করা হয়েছে।

রংপুরের পীরগঞ্জ উপজেলার কাঁচদহঘাট এলাকায় করতোয়া নদীর ওপর নির্মিত ‘ওয়াজেদ মিয়া সেতু’র নতুন নাম হয়েছে ‘কাঁচদহ সেতু’। পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আন্ধারমানিক নদীর উপর নির্মিত ‘শেখ কামাল সেতু’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘আন্দারমানিক সেতু’। সোনাতলা নদীর ওপর নির্মিত ‘শেখ জামাল সেতু’ নতুন করে ‘সোনাতলা সেতু’ নামে পরিচিত হবে। খাপড়াভাঙ্গা নদীর ওপর নির্মিত ‘শেখ রাসেল সেতু’র নতুন নাম হয়েছে ‘খাপড়াভাঙ্গা সেতু’।

নারায়ণগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন ২য় শীতলক্ষ্যা সেতুর নাম পরিবর্তন করে ‘সুলতানা কামাল সেতু’র পরিবর্তে ‘ডেমরা সেতু’ রাখা হয়েছে।

বরিশাল জেলার ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু’ এখন থেকে ‘দপদপিয়া সেতু’ নামে পরিচিত হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews