1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

শেখ হাসিনা সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিতে

  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ গননা করুন

একতা ডেস্কঃ পশ্চিমবঙ্গ রাজ্য সিপিএম-এর ফের মহম্মদ সেলিমের উপরেই ভরসা রাখল। চার দিনের কনফারেন্স শেষে রাজ্য সিপিএম-এর যে কমিটি সামনে এসেছে তাতে রয়েছে ৮০ জনের নাম। রাজ্য সম্পাদক পদে ফের বসেছেন মহম্মদ সেলিম। তবে তালিকায় থাকা কয়েকটি নাম নিয়ে চর্চা শুরু হয়েছে খোদ পশ্চিমবঙ্গেই। কমিটির তালিকায় দেখা যাচ্ছে শেখ হাসিনার নাম যিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারতের টাইমস অব ইন্ডিয়ার বাংলা সংস্করণ এইসময় তাদের অনলাইন ভার্সনে তালিকার কপিসহ সংবাদটি প্রকাশ করলে তোলপাড় শুরু হয়। গতকালই সিপিএমের ২৭তম রাজ্য সম্মেলন শেষ হয়েছে। তার পরেই ৮০ জনের রাজ্য কমিটির তালিকা প্রকাশিত হয়েছে। সেখানেই এক নম্বরে রয়েছে মহম্মদ সেলিমের নাম। তার পরেই রয়েছে রামচন্দ্র ডোমের নাম। এবারের রাজ্য কমিটিতে বর্ষীয়ান নেতারা যেমন স্থান পেয়েছেন, তেমনই যে তালিকা প্রকাশ্যে এসেছে তাতে কয়েকটি নাম নিয়ে চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অন্য রাজনৈতিক দলের প্রথমসারির নেতাদের সঙ্গে নামের মিল থাকায় শুরু হয়েছে আলোচনা। তালিকার ২৯ নম্বর নামটি দিলীপ ঘোষ, ৪৯ নম্বরের নামটি পরেশ পাল এবং ৬৬ নম্বরের নামটি শেখ হাসিনা।

জানা গেছে, দিলীপ ঘোষ হচ্ছেন বর্তমান লোকসভার সদস্য, জাতীয় বিজেপির ভাইস প্রেসিডেন্ট ও পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক সভাপতি। পরেশ পাল দেশভাগের পূর্বে বাংলাদেশের ফরিদপুর থেকে যাওয়া রাজনীতিক। তৃণমূল কংগ্রেসের এমএলও। তবে বাংলাদেশের মানুষের কাছেআলোচিত কলকাতায় পূজা মণ্ডপ উদ্বোধনে সাকিব আল হাসানকে নিয়ে। আর শেখ হাসিনা নামটি তালিকায় থাকলেও এ নামে পশ্চিমবঙ্গের তেমন কোনো রাজনীতিবিদের নাম পাওয়া যায়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews