1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

জেল ভেঙে পালিয়ে আবরার হত্যায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত জেমি

  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৩ গননা করুন

একতা ডেস্কঃ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মুনতাসির আল জেমি কারাগার থেকে পালানোর ঘটনায় বিবৃতি দিয়েছে কারা অধিদপ্তর। সেখানে বলা হয়, ৮৭ জন মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বন্দিসহ ২০২ জন গত ৬ আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যায়। তাদের মধ্যে জেমিও ছিল। ১৫ আগস্ট কোনাবাড়ী থানায় মামলা করে কারা কর্তৃপক্ষ। সেইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীসহ সব কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। তার আগে সোমবার রাতে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ ফেসবুক পোস্টে জেমির পালানোর বিষয়টি সামনে আনেন। এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। সোমবার গভীর রাতে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়। আবরার হত্যায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জেমি গত ৬ আগস্ট কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায়।

ইতোমধ্যে ৩৫ জন মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বন্দিসহ ৫১ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। জেমিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ওই মামলায় দণ্ডিত ২২ জনের মধ্যে ২১ জন বর্তমানে কারাগারে আছে। ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews