1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

৫৯ ফিলিস্তিনি বন্দির মৃত্যু ইসরায়েলি কারাগারে

  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ অন্তত ৫৯ ফিলিস্তিনি বন্দি মারা গেছেন ইসরায়েলের বিভিন্ন কারাগারে। বন্দিদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন ফিলিস্তিনি প্রিজনার সোসাইটির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ খবর উঠে এসেছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এই বন্দিরা মারা গেছেন। নিহতদের মধ্যে ৩৮ জনই গাজা উপত্যকার বাসিন্দা বলে জানিয়েছে সোসাইটি। ইসরায়েলি কর্তৃপক্ষ কারাগারে গাজার বন্দিদের মৃত্যুর তথ্য গোপন করছে। বন্দিদের পরিবারের সদস্যরাও দীর্ঘ সময় ধরে তাদের স্বজনদের কোনো খোঁজ পাচ্ছেন না। সংগঠনটি বিভিন্ন সূত্র ও ভুক্তভোগীদের বক্তব্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে। ফিলিস্তিনের বন্দিবিষয়ক কমিশন ২৪ ফেব্রুয়ারি, সোমবার জানিয়েছে, গাজার এক বন্দি মুসাব হানি হানিয়া ইসরায়েলি হেফাজতে মারা গেছেন। তিনি ৩৫ বছর বয়সী এবং খান ইউনিস শহরের বাসিন্দা। ২০২৪ সালের ৩ মার্চ তাকে গ্রেপ্তার করে ইসরায়েলি সেনাবাহিনী। তার পরিবারের দাবি, গ্রেপ্তারের আগে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন।

১৯৬৭ সালে ইসরায়েল পশ্চিম তীর ও গাজা দখলের পর থেকে অন্তত ২৯৬ জন ফিলিস্তিনি বন্দি কারাগারে মারা গেছেন। বর্তমানে কমপক্ষে ১০ হাজার ফিলিস্তিনি বন্দি ইসরায়েলি কারাগারে আটক রয়েছেন। এই সংখ্যার মধ্যে গাজা থেকে আটক ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়নি, যাদের সংখ্যা আরও কয়েক হাজার হতে পারে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী, হামাস সর্বশেষ দুই দফায় চার জিম্মির মরদেহ ও ছয় জিম্মিকে ফেরত দিয়েছে।

ইসরায়েলের ৬২০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও, তা বাস্তবায়ন হয়নি। বরং নতুন শর্ত দিয়ে ইসরায়েল জানিয়েছে, হামাস আরও চার জিম্মির মরদেহ ফেরত দিলে বন্দিদের মুক্তি দেবে। হামাস বলেছে, বন্দি মুক্তির শর্ত পূরণ না হলে তারা ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। গোষ্ঠীটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি ছাড়া নতুন কোনো চুক্তির আলোচনা হবে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews