1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

হামাস ও ইসরাইল বন্দি মুক্তির নতুন চুক্তিতে

  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৪ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ হামাস ও ইসরাইল গাজায় বন্দি চার জিম্মি শনিবার মুক্তি না পাওয়া ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার এক খবরে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। হামাস ঘোষণা দিয়েছে, গাজার বন্দি বাকি চারজন জিম্মি শনিবার মুক্তি না পাওয়া ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে তারা। শেষ দফায় মুক্তি পাওয়ার কথা ছিল এমন বন্দিদের মুক্তিতে বিলম্ব হওয়ার সমস্যা সমাধানের একটি চুক্তিতে পৌঁছেছে তারা। তাদের ইসরাইলি বন্দিদের মৃতদেহের সঙ্গে মুক্তি দেওয়া হবে এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট সংখ্যক ফিলিস্তিনি নারী ও শিশুও মুক্তি পাবে।

কাতারি সংবাদপত্র আল-আরাবি আল-জাদীদ মঙ্গলবার রাতে জানিয়েছে, ইসরাইল অনুরোধ করেছে, জিম্মিদের মৃতদেহ গাজা থেকে মিশরের মাধ্যমে রেড ক্রসের কাছে স্থানান্তর করা হোক। সবশেষ বন্দিবিনিময় চুক্তির আওতায় হামাস ইসরাইলি জিম্মিদের মুক্তি দিলেও ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে না বলে জানিয়ে দেয় তেল আবিব কর্তৃপক্ষ। শনিবার হামাসের হাতে বন্দি অবস্থায় মারা যাওয়া মা শিরি বিবাস এবং তার দুই ছোট সন্তান আরিয়েল এবং কেফিরের মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে ইসরাইলিরা ক্ষুব্ধ হয়ে উঠেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews