1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

আরব লিগ ট্রাম্পের পাল্টা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে

  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৬ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকেই গাজাবাসীকে নিয়ে ট্রাম্প যে পরিকল্পনা ঘোষণা করেছেন, তাতে ক্ষুব্ধ আরব বিশ্ব। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে ওই ভূখণ্ডের দখল নিতে চান তিনি। তিনি এ ধরনের প্রস্তাব সামনে এনেছেন। গাজার কমপক্ষে ২০ লাখ অধিবাসীকে স্থায়ীভাবে বাস্তুচ্যুত করে অন্য দেশে পাঠিয়ে দিতে চান। ঘোষণা করেন তারপর গাজা দখল করে নেবেন এবং তাকে একটি আন্তর্জাতিক অবকাশযাপনের সমুদ্রসৈকতে পরিণত করবেন।

এ বক্তব্যে ক্ষুব্ধ সৌদি আরব, মিশরসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। এ জন্য আগামী ৪ মার্চ আরব লিগের এক জরুরি অধিবেশন আহ্বান করেছে মিশর। সেখানে ট্রাম্পের পরিকল্পনার পাল্টা আরব পরিকল্পনা বা প্রচেষ্টার ওপর দৃষ্টি দেয়া হবে। ট্রাম্প বাস্তুচ্যুত গাজাবাসীকে মিশর ও জর্ডানে পুনর্বাসন করার আহ্বান জানিয়েছেন। কিন্তু তার এই প্রস্তাব এ দুটি দেশই প্রত্যাখ্যান করেছে। শুক্রবারই সৌদি আরবের রাজধানী রিয়াদে উপসাগরীয় দেশগুলো, মিশর ও জর্ডান মিলে আরব নেতাদের একটি মিটিং করেছে। সেই আলোচনার বিষয় জানেন এমন সূত্রগুলো বলেছেন, তারা মিশরীয় একটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। তাতে উপসাগরীয় ও আরব দেশগুলোকে তিন বছরে দুই হাজার কোটি ডলারের একটি তহবিল গঠনের কথা বলা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা দেয়া হয়নি। ফিলিস্তিনিদের মধ্যে নাকবা বা বিপর্যয়ের আশঙ্কা আবার পেয়ে বসেছে। কারণ ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে উৎখাত করা হয়েছে।

তাদের অনেকে জীবনের ভয়ে পালিয়ে গেছেন। কিন্তু প্রাণের ভয়ে আর কখনো নিজেদের ঘরে বা দেশে ফিরতে পারেননি। প্রতিবেশী বিভিন্ন দেশে তারা শরণার্থী হিসেবে মানবেতর জীবনযাপন করছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews