1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

ট্রাম্পের পাকিস্তান প্রেমে দিল্লি দুশ্চিন্তায়

  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৪ গননা করুন

একতা ডেস্কঃ পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ৪০ কোটি ডলার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্তের পর ভারতের মধ্যে সুর চড়িয়েছে। নয়াদিল্লি মনে করছে, এটি কূটনৈতিকভাবে ভারতের জন্য একটি বড় পরাজয়। ইসলামাবাদ এই অর্থ শুধুমাত্র সন্ত্রাসবাদ দমনের জন্য ব্যবহার করতে পারবে এবং পাকিস্তানের বিমানবাহিনী এফ-১৬ যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না, এমন শর্তে এই অনুদান দেওয়া হচ্ছে। তবে, এই শর্তের বাস্তবায়ন কতটা নিশ্চিত হবে তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। গত কয়েক বছর ধরে আমেরিকা এবং পাকিস্তানের সম্পর্কের মধ্যে উত্থান-পতন দেখা গিয়েছে। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছিল। বাইডেন প্রশাসন তার পরবর্তীতে পাকিস্তানকে আঞ্চলিক নিরাপত্তার অংশীদার হিসেবে বিবেচনা করেছিল। এই নতুন সিদ্ধান্তের পর পাকিস্তানকে আবারও সাহায্য দেওয়ার বিষয়টি ভারতের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের বায়ুসেনার কাছে বর্তমানে ৮-৫টি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে, যা তাদের আকাশসীমার শিরদাঁড়া বলে বিবেচিত। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন অর্থ সহায়তার মাধ্যমে পাকিস্তান আফগানিস্তান ও অন্যান্য অঞ্চলে আরও বিমান হামলা চালাতে সক্ষম হবে। ভারতের কূটনৈতিক মহল চ্যালেঞ্জের সম্মুখীন।

চলতি বছরে প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফরে আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর সম্পর্ক যথেষ্ট ভাল। আর সেটাকে কাজে লাগিয়েই যুক্তরাষ্ট্রের উপর নয়াদিল্লি যে কূটনৈতিক চাপ সৃষ্টির জন্য নতুন কৌশল গ্রহণ করতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews