একতা ডেস্ক: সাফ রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় উল্লাসে ফেটে পড়েন বাংলার বাঘিনীর দল। পুরস্কার বিতরণী পর্ব গুরুর জন্য তখন সবার অপেক্ষা। এ সময় বাফুফে থেকে পাওয়া গেল সংবাদ বিজ্ঞপ্তি। তাতে বাঘিনীদের দেশে ফেরার সুনির্দিষ্ট সময়ের খবর এলো। ৩১ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে সাফ শিরোপাজয়ী বাংলাদেশ নারী দল ঢাকায় আসবে। বিজি-০৭২ ফ্লাইটযোগে হজরত শাহজালাল (রা) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারা। এরপর ফুটবলার, কোচ ও তাদের সঙ্গে থাকা কর্মকর্তারা ছাদখোলা বাসে পাবেন সংবর্ধনা।
দুই বছরের আগেও নেপালকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে ফিরেছিলেন সাবিনারা। ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনার পর ছাদখোলা বাসে উঠেছিলেন তারা। এবারো কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শক উপভোগ করছেন টানটান উত্তেজনাপূর্ণ এক ফাইনাল। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে লড়াই জমিয়েছে বাংলাদেশ ও নেপাল। মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার চোখ ধাঁধানো নিশানাভেদে শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাঘিনীরা।
তথ্যসুক্র ভোরের কাগজ

Leave a Reply