1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সাফজয়ী দলকে অভিনন্দন জানালেন তারেক রহমান

  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩৬০ গননা করুন
বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

একতা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে। বুধবার এক অভিনন্দন বার্তায় তারেক রহমান বলেন, দুই বছর আগে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। আজ আবার স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখলো লালসবুজের অদম্য মেয়েরা।

তিনি বলেন, এই বিজয়ে আমরা সবাই উচ্ছসিত-দেশের ফুটবলে যা নতুন এক ইতিহাস। বড় কোনো শিরোপা জিতে সেটি ধরে রাখার কীর্তি অর্জন করেছেন সাবিনা খাতুনের নেতৃত্বে আমাদের মেয়েরা। এই শিরোপা অর্জনে আমি ব্যক্তিগতভাবে ও দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।’ অভিনন্দন বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা প্রকাশ করেন, বাংলাদেশ দল এই শিরোপা অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে উত্তরোত্তর আরো উন্নতি করবে। পাশাপাশি দেশের ফুটবলের পৌরব ফিরিয়ে আনতে খেলোয়াড় ও কর্মকর্তার আরো গঠনমূলক ভূমিকা রাখবেন। অপর এক বার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

তথ্যসূত্র আমার সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews