1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

বিকেলে নতুন দলের আত্মপ্রকাশ

  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ গননা করুন

একতা ডেস্কঃ আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিকেল তিনটায় শুরু হবে এই বহুল প্রতীক্ষিত আয়োজন। বড় জমায়েতের প্রস্তুতি নিয়ে এরই মধ্যে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতা-কর্মীরা। তরুণদের নতুন এই দলের নামের ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)।

নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন মোঃ নাহিদ ইসলাম। তিনি দলের আহ্বায়ক হবেন, আর আখতার হোসেন থাকছেন সদস্যসচিব হিসেবে। নতুন রাজনৈতিক দলের নাম নির্ধারণ করতে ৫ ফেব্রুয়ারি থেকে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে দেশজুড়ে একটি জনমত জরিপ চালানো হয়। দুই লাখের বেশি মানুষ এতে মতামত দেন। বাংলাদেশ নাগরিক পার্টি নামটি বেশি আলোচিত ছিল। তবে, সংক্ষিপ্ত রূপ ‘বিএনপি’ হয়ে যেতে পারে-এই আশঙ্কায় শেষ পর্যন্ত ‘জাতীয় নাগরিক পার্টি’ নামটিই চূড়ান্ত করা হয়।

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেন আবদুল হান্নান মাসউদ, নুসরাত তাবাসসুম ও এস এম সাইফ মোস্তাফিজ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews