1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত

লামায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৪১ গননা করুন

জাহিদ হাসান, লামা(বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবান জেলার লামা উপজেলায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে। ৪ মার্চ, মঙ্গলবার বেলা ৩ টা থেকে ৪টা পর্যন্ত বাজার মনিটরিং করেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলার বাজার বিপনণ কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিম, স্যানিটারী ইন্সপেক্টর খুকুমনি বড়ুয়া, লামা পৌরসভার প্রতিনিধি নুর মোহাম্মমদ (কর নির্ধারক) ও লামা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন পুলিশ ও আনসার সদস্যরা। লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব বলেন, পবিত্র রমজান মাসে কোন ব্যবসায়ী যাতে অন্যায় ভাবে নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের দাম বৃদ্ধি না করে তার জন্যসকল ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়েছে। যদি কোন অসাধু ব্যবসায়ী পবিত্র রমজানকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেশি দামে বিক্রি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া তিনি বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্য রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews