1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

দৈনিক সকালের সময়ের খাগড়াছড়ি প্রতিনিধি নুরুল আলমের মৃত্যুতে শোক

  • বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২২৩ গননা করুন

ছানোয়ার হোসেন, মহলছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রবীণ সাংবাদিক, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং গুইমারা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল আলম ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর ৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গুইমারায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইনানিল্লাহ…… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি স্ত্রী ১ ছেলে ৩ মেয়েসহ অংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছে খাগড়াছড়ি প্রেসক্লাব, গুইমারা প্রেসক্লাব, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব, জেলার বিভিন্ন উপজেলার প্রেসক্লাব, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সাংবাদিক নুরুল আলম প্রায় ৪ দশক পাহাড়ের মানুষের সুখ-দুঃখের কথা লিখে গেছেন। সাংবাদিকতার দীর্ঘ সময়ে তিনি একাধারে দৈনিক দিনকাল, সকালের সময়, স্বদেশ প্রতিদিন, জনবাণী, অপরাধ জগৎ, আলোর জগৎ, দৈনিক জনতাসহ অসংখ্য জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, নিজস্ব প্রতিবেদক ও পার্বত্যাঞ্চল প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।

সকাল ১০টায় গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে তাঁর জানাযা শেষে গুইমারা কবরস্থানে দাফন করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews