ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার সন্দ্বীপে অবৈধভাবে কৃষি জমির মাটি (টপসয়েল) কেটে নিয়ে যাওয়ার অভিযোগে মোঃ রবিন নামে একজনকে জরিমানা করা হয়েছে। সে মগধরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছাইয়ার বাড়ির সফিকুর রহমানের ছেলে। ৫ মার্চ, বুধবার দুপুরে উপজেলার মগধরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আদর্শ পাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এক্সেভেটর দিয়ে আবাদি জমির মাটি কেটে ট্রাকে করে অন্যত্র নিয়ে যাচ্ছেন। পরে সেখানে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ রিগ্যান চাকমা বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে কৃষি জমির সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে প্রশাসনের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply