1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত

এনসিপি থেকে পদত্যাগ করলেন ৩ নেতা

  • শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১১৮ গননা করুন

একতা ডেস্কঃ নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর তিনজনই পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তারা হলেন- যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) হানিফ খান সজিব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের। এনসিপির আত্মপ্রকাশের এক সপ্তাহের মাথায় তিনজনই পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে নতুন দল থেকে পদত্যাগ করার কথা লিখেছেন।

এনসিপির আহ্বায়ক/সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র দিয়ে আবু হানিফ লিখেছেন, আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি। পদত্যাগপত্রে হানিফ খান সজিব লেখেন, আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি। আব্দুজ জাহের তার পদত্যাগপত্রে লেখেন, আমি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।

আবু হানিফ গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। এরপর হানিফসহ নুরুল হকের গণঅধিকার পরিষদের অন্তত ২০ জন নেতাকর্মী নতুন দল এনসিপিতে যোগ দেন। এর এক সপ্তাহের মধ্যেই তাদের পদত্যাগের ঘোষণা এলো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews