একতা ডেস্কঃ ককপিট ও কেবিন ক্রু, সবাই থাকছেন নারী। শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাত নারীর নেতৃত্বে বিশেষ ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রাষ্ট্রায়ত্ব সংস্থাটি জানিয়েছে, নারীর সমতা, ক্ষমতায়ন এবং সম্মানের প্রতি একাত্মতা প্রদর্শন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে। এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, এই ফ্লাইটের ককপিট ও কেবিন ক্রু, সবাই নারী।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং নারীদের প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি একাত্মতা প্রদর্শনপূর্বক শনিবার (৮ মার্চ) এই বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

Leave a Reply