1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ভারতের ক্ষতিই দেখছেন সৌরভ গাঙ্গুলি

  • রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২০১ গননা করুন

একতা ডেস্কঃ বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত একটি ভেন্যুতে সব ম্যাচ খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে বলে। এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা যুক্তি-তর্কও চলছে। বিয়ষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা যখন তুঙ্গে, তখন সৌরভ গাঙ্গুলি বইয়ে দিলেন উল্টো হাওয়া। সাবেক ভারতীয় অধিনায়কের মতে, পাকিস্তান সফরে গিয়ে ব্যাটিং স্বর্গ উইকেটগুলোয় খেলতে পারলে ভারতীয় ব্যাটসম্যানরা খুশিই থাকত। ট্রেইলব্লেজার্স স্পোর্টস কনক্লেভকে সৌরভ গাঙ্গুলি বললেন, ভারত বাধ্য হচ্ছে দুবাইয়ে খেলতে। পাকিস্তানে যেতে পারলে বরং সুবিধা পেত ভারত।

আইসিসি র‍্যাঙ্কিং-এ বেশিরভাগ সেরা ব্যাটার তাদের দলেই। এই ব্যাটাররা লাহোর, করাচির মতন পিচে খেলতে পারলে রান বন্যা বইয়ে দিতেন। ভেন্যু বেছে নেওয়ার পেছনে ভারতীয় দলের করার কিছু ছিলো না। ভারত সরকার রোহিত শর্মাদের পাকিস্তান সফরে পাঠাতে রাজী না হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের সব খেলা রাখা হয় দুবাইতে। সব ধাপ পেরিয়ে ভারত ফাইনালে উঠে যাওয়ায় ফাইনালও হচ্ছে এই ভেন্যুতে। সাবেক ক্রিকেটাররা এতে ভারতের সুবিধা দেখছেন। সৌরভ বলেন, ‘কিসের পছন্দ। ভারত তো নিজেদের ইচ্ছায় সব ম্যাচ দুবাইয়ে খেলতে রাজি হয়নি। তারা পাকিস্তানে যেতে পারছে না, ভারতের সরকার অনুমতি দিচ্ছে না। এজন্য খেলতে হচ্ছে (দুবাইয়ে)। এটা তো ভারতীয় দলের হাতে নেই। ব্যাপারটি তো এমনই। গত দুটি বৈশ্বিক আসরে ভারত প্রচুর ভ্রমণ করতে হয়েছে এবং তার পরও তারা একটি চ্যাম্পিয়ন হয়েছে, আরেকটিতে রানার্স আপ, সেটিও মনে করিয়ে দিলেন সৌরভ।

তিনি বলেন, আইসিসি ইভেন্টে এর আগে বাকি সব দল থেকে অনেক বেশি ভ্রমণ করে খেলেছে ভারত, ‘দেখুন ২০২৩ বিশ্বকাপে ভারত ৯ ম্যাচ ৯টা ভেন্যুতে খেলেছে। ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে ৫টা ভিন্ন শহরে। চ্যাম্পিয়নস ট্রফি যে এবার পাকিস্তানে হবে সেটা ঠিক করার কমিটিতে সৌরভ নিজেও ছিলেন। তিনি দুবাইতে খেলার বিষয় ভারত নিজে ঠিক করেনি, মনে আছে আমি তখন বিসিসিআইর সভাপতি ছিলাম। ২০৩১ পর্যন্ত সব বৈশ্বিক আসরের ভেন্যু ঠিক করার গ্রুপের অংশ ছিলাম। আমরাই তো চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তানকে করেছিলাম। ভারতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ হবে। এটা (দুবাইতে খেলতে হওয়া) ভারত নিজে করেনি। তাদের পাকিস্তানে যাওয়ার উপায় নেই।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews