1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন মুক্তি পেলেন

  • রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৪৬ গননা করুন

একতা ডেস্কঃ দক্ষিণ কোরিয়ায় অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল মুক্তি পেয়েছেন। গতকাল শনিবার আটকাবস্থা থেকে মুক্তি পান তিনি। আদালত তার গ্রেপ্তারকে প্রক্রিয়াগত কারণে বাতিল ঘোষণা করলেও তার সামরিক আইন জারির বিষয়ে তদন্ত চলমান থাকবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। মুক্তি পাওয়ার পর ইউন আটক কেন্দ্র থেকে হাসিমুখে বেরিয়ে আসেন এবং সমর্থকদের সামনে মাথা ঝুঁকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি এ দেশের জনগণের প্রতি মাথা নত করে কৃতজ্ঞতা জানাই।

আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে। বিচারকরা জানান, এটি প্রযুক্তিগত ও আইনি কারণে অবৈধ ছিল। তবে প্রসিকিউটররা আদালতের এই সিদ্ধান্তকে ‘অন্যায্য’ বলে আখ্যা দেন। আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিলের অধিকার থাকলেও প্রসিকিউশন বিভাগ তা না করার সিদ্ধান্ত নেয়। প্রসিকিউটররা জানান, সংবিধানিক আদালতের রায় এবং অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে প্রসিকিউটর জেনারেল আপিল করার পরিবর্তে ট্রায়াল আদালতে আমাদের যুক্তি তুলে ধরার নির্দেশ দিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews