একতা ডেস্কঃ মুন্সীগঞ্জ জেলার গজারিয়াতে গোপন সংবাদের ভিত্তিতে দুই মণ (৮০ কেজি) গাঁজাসহ আব্দুল মালেক (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। ৯ মার্চ, রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১-এর সিপিসি দুইয়ের কম্পানি লেঃ কমান্ডার মাহমুদুল হাসান। গত ৮ মার্চ, শনিবার ভোরে মুন্সীগঞ্জের গজারিয়া থানার তেঁতুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল মালেক পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মোস্তফাপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারে ছেলে। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর গ্রামে বসবাস করেন বলে জানায় র্যাব।
লেঃ কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার তেঁতুলতলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজতে থাকা ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অভিযানের সময় একটি পিকআপ ও মাইক্রোবাস জব্দ করা হয়। তবে পিকআপচালকসহ দুজন পালিয়ে যায়।

Leave a Reply