1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

ট্রাম্পকে বার্তা কানাডার নতুন প্রধানমন্ত্রীর

  • সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৯২ গননা করুন

একতা ডেস্কঃ নির্বাচিত হয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বার্তায় তিনি জানান, আমেরিকা থেকে হুমকি এলে তার মোকাবিলা করতে নতুন পরিকল্পনা প্রয়োজন। অন্যত্র নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরি করবেন বলেও জানিয়েছেন জাস্টিন ট্রুডোর উত্তরসূরি। ট্রডোর ইস্তফার পর কানাডার লিবারেল পার্টির ১ লাখ ৪০ হাজারের বেশি সদস্য নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দিয়েছিলেন। তাতে ৮৫ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন কার্নি। গতকাল রবিবার নির্বাচিত হয়েই আমেরিকা প্রসঙ্গে কার্নি বলেন, নতুন হুমকি এলে তো নতুন ধরনের ভাবনা এবং পরিকল্পনা দরকার হয়। আমরা আরও নির্ভরযোগ্য দেশের সঙ্গে নতুন করে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করব। আমেরিকা তাদের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করলে কানাডাও পাল্টা কর চাপাবে, সাফ জানিয়ে দিয়েছেন কার্নি। তিনি জানান, আমেরিকানরা যতদিন না আমাদের সম্মান করছে, তত দিন পারস্পরিক শুষ্ক থাকবে। আমেরিকায় ক্ষমতায় আসার পর থেকেই কানাডা এবং মেক্সিকোর বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প।

সীমান্ত পেরিয়ে সেখানকার বাসিন্দাদের আমেরিকায় অনুপ্রবেশ থেকে শুরু করে বাড়তি শুল্ক আরোপ, একাধিক বিষয়ে কানাডা এবং আমেরিকার সম্পর্কের উত্তাপ বেড়েছে। কার্নি জানান, ট্রাম্প কানাডা দখল করে নিতে চাইছেন। সেই উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না। তার কথায়, আমেরিকানরা আমাদের পানি, আমাদের জমি, আমাদের যাবতীয় সম্পদ লুটে নিতে চায়। ওরা আমাদের দেশটাকেই চায়। ট্রাম্প কানাডার শ্রমিক, তাদের পরিবার এবং কানাডার বাণিজ্যকে বারবার আক্রমণ করছেন। তাকে সফল হতে দেওয়া যাবে না। কার্নির বিশ্বাস, হকির পাশাপাশি বাণিজ্যের মাঠেও আমেরিকাকে হারিয়ে দেবে কানাডা।

কানাডার একাধিক জনমত সমীক্ষায় সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টিকেই এগিয়ে রাখা হচ্ছে। ফলে নির্বাচন হলে লিবারেলদের ফেরার সম্ভাবনা কম।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews