1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

ভারতে অবৈধ বসবাসের অভিযোগে ১৮ বাংলাদেশি আটক হয়েছে

  • সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৭১ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ভারতের আইনশৃঙ্খলা বাহিনী সেদেশে অবৈধ বসবাসের অভিযোগে পৃথক রাজ্য থেকে ১৮ বাংলাদেশিকে আটক করেছে। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে ১০ জন, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ছয় জন এবং ত্রিপুরার আগরতলা থেকে দুই বাংলাদেশি নাগরিক আটক করা হয়েছে। ওড়িশা ক্রাইম ব্রাঞ্চের ‘স্পেশাল ট্রাস্ট ফোর্স’ এর সদস্যরা ভুবনেশ্বর রেল স্টেশনে অভিযান চালিয়ে ১০ জন বাংলাদেশিকে আটক করে। আটককৃতদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী এবং এক শিশু রয়েছে। আটককৃতরা জানিয়েছেন, দালালের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে তারা আসামের ধুবরি দিয়ে ভারতে প্রবেশ করে এবং সেখান থেকে ট্রেনে চড়ে ভুবনেশ্বরে পৌঁছেন স্থায়ীভাবে বসবাসের জন্য। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সাতটি মোবাইল ফোন, বেশ কিছু বাংলাদেশি টাকা এবং ভারতীয় রুপি। তারা বাংলাদেশের ময়মনসিংহ, বাগেরহাট, ফিরোজপুর এবং ঢাকার বাসিন্দা।

৯ মার্চ, রবিবার এক বিবৃতিতে এসটিএফ জানিয়েছে, ‘পাসপোর্ট, ভিসা বা বৈধ ট্রাভেল ডকুমেন্ট ছাড়া এই বাংলাদেশি নাগরিকররা ভুবনেশ্বরে এসেছিল এবং তারা তাদের আসল পরিচয় গোপন করেছিল। তাই এই বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ‘ফরেনার্স আইন-১৯৪৬’ এর ১৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিচার বিভাগীয় হেফাজতে (Judicial Custody) পাঠানো হয়েছে।

৯ মার্চ, রবিবার বাগডোগরা পুলিশ জানিয়েছে, বাংলাদেশের ভদ্রগঞ্জ পুলিশ থানার অন্তর্গত বালুঘাটার বাসিন্দা সবুজ দাস প্রায় চার বছর আগে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং গোসাইপুর নতুন পাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করেন এবং রাজমিস্ত্রির কাজ শুরু করেন। পরবর্তীকালে ভুয়া নথি সংগ্রহ করে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেন সবুজ। এদিকে, ত্রিপুরার আগরতলা রেল স্টেশন থেকে আটক করা হয়েছে দুই বাংলাদেশি নাগরিককে। তাদেরকে ভারতে প্রবেশের সহায়তা করার অভিযোগে আটক করা হয়েছে এক ভারতীয় দালালকেও। আগরতলা রেলওয়ে পুলিশ ফোর্স, বিএসএফ, আগরতলা গভর্নমেন্ট রেল পুলিশ এবং গোয়েন্দা দপ্তরের কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃত দুই বাংলাদেশি নাগরিক বাংলাদেশের হবিগঞ্জের বাসিন্দা।

দালাল সন্দেহে আটক ভারতীয় নাগরিক ওড়িশার ভদ্রক জেলার বাসিন্দা। সোমবার অভিযুক্তদের স্থানীয় আদালতে প্রেরণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews