1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

নারায়ণগঞ্জে সমন্বয়ক পরিচয়ে ট্রাফিক পুলিশের উপর হামলা

  • সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৪৭ গননা করুন

একতা ডেস্কঃ নারায়ণগঞ্জের ইসদাইর-এ সমন্বয়ক পরিচয়ে ট্রাফিক পুলিশের উপর হামলার ঘটনায় গৌরব দেবনাথ হিমেল (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ মার্চ, সোমবার দিবাগত রাতে ইসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গৌরব দেবনাথ হিমেল ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার গৌরাঙ্গ চন্দ্র দেবনাথের ছেলে। গতকাল ৯ মার্চ, রবিবার দুপুরে শহরের কলেজ রোড মোড়ে ডাক বাংলোর সামনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য শাহীন হোসেনের ওপর সমন্বয়ক পরিচয়ে হামলার ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশ সদস্য শাহীন বাদী হয়ে সমন্বয়ক পরিচয়দানকারী গৌরব দেবনাথ হিমেলসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই সাথে মামলার ভিত্তিতে অভিযুক্ত গৌরব দেবনাথ হিমেলকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৯ মার্চ, রবিবার দুপুরে গৌরব দেবনাথ হিমেল মোটরসাইকেল নিয়ে ডাক বাংলো এলাকা দিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেল নিজ থেকে থেমে যায়। এসময় তিনি ট্রাফিকের ডিউটিতে থাকা কনস্টেবল শাহীনকে উদ্দেশ্য করে বলেন, তুই এভাবে ডিউটি করছিস কেন? উত্তরে কনস্টেবল শাহীন বলেন, আপনি কি বলছেন আমি বুঝিনি।

এসময় কথাবার্তার এক পর্যায়ে কনস্টেবল শাহীনের ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন শাহীন। এসময় নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দেন তিনি। খবর পেয়ে পুলিশ সদস্যরা আসার পূর্বেই ঘটনাস্থল ত্যাগ করেন হিমেল। ফতুল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গৌরব দেবনাথ হিমেলের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews