1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মধ্যরাতে থানায় ঢুকে ওসিসহ তিন কর্মকর্তাকে পেটালো

  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৩৩ গননা করুন

একতা ডেস্কঃ মাঝরাতে রাজধানী শহর ঢাকার পল্লবী থানায় ঢুকে ওসিসহ তিন কর্মকর্তাকে মারধর করেছেন আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক। এ ঘটনায় থানার ওসিসহ আহত হয়েছেন। পরে হামলাকারীসহ (২৩) চার যুবককে আটক করে পুলিশ। সোমবার রাত পৌনে ২টার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ও এএসআই (সশস্ত্র) মোঃ নাসির।

ওসি নজরুল ইসলাম জানান, রাত ২টার কিছুক্ষণ আগে ওই যুবক থানায় এসে বলেন, এই এলাকায় একটি মার্ডার হয়েছে তা পুলিশ জানে কিনা। উত্তরে তিনি বলেন, এমন ঘটনা তার জানা নেই। ‘পুলিশ এটা নিয়ে লুকোচুরি করছে’ উল্লেখ করে যুবকটি বলে ডিউটি অফিসার এ ঘটনা জানে। পরবর্তীতে ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যান তিনি। একপর্যায়ে তার পরিচয় জানতে চাইলে যুবকটি তাকে মারধর শুরু করেন। এএসআই নাসির ঠেকাতে এলে তার একটি আঙ্গুল ভেঙে দেন ওই যুবক। সেকেন্ড অফিসার এলে তার কপালে ঘুষি মারেন। এতে কপাল ফুলে যায়। পরে তাকে আটক করা হয়। আটকের পর ওই যুবক জানান, বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করলে, জানায় গাজীপুর থেকে ঘুরতে এসেছেন তারা। পরবর্তীতে ওই তিনজনকেও থানায় আনা হয়।

ওসি নজরুল ইসলাম আরও জানান, আহত অবস্থায় এএসআই নাসিরকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে এক্সরে করে দেখা যায় তার আঙ্গুলটি ভেঙে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews