একতা ডেস্কঃ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ধর্ষণ মামলার দ্রুত বিচার ও অপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভকরেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জাতীয় জাদুঘরের সামনে ‘সকাল-সন্ধ্যা অবস্থান’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে সোয়া ১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। তাদের অবরোধের কারণে আধা ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ থাকে। তবে পরে বেলা পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা আবার জাদুঘরের সামনে ফিরে যান। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ‘ধর্ষকদের বিচার কর, নইলে হাতে চুরি পর’ ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম বলেন, ‘বর্তমানে ধর্ষণের পরিস্থিতি ভয়াবহ। সরকার ধর্ষণ মামলার বিচার ১৮০ দিন থেকে কমিয়ে ৯০ দিনে আনার ঘোষণা দিয়েছেন, তদন্ত শেষ করতে বলেছেন ১৫ দিনের মধ্যে। তাহলে বিচার ৯০ দিনে কেন? একজন ধর্ষকের ফাঁসি দ্রুততম সময়ে কার্যকর করতে হবে। তারা সন্ধ্যা পর্যন্ত শাহবাগে অবস্থান চালিয়ে যাবেন এবং সেখানেই ইফতার করবেন।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ছাত্রী হেনস্তা’, মাগুরায় ‘শিশু ধর্ষণ’সহ বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববার জানান, ধর্ষণ মামলার বিচার ৯০ দিনের মধ্যে শেষ করার বিধান রেখে আইনে পরিবর্তন আনার পরিকল্পনা চলছে, পাশাপাশি আসামিদের জামিন না দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

Leave a Reply