1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মহালছড়িতে খাগড়াছড়ি জেলা প্রশাসক এর মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৮৫ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের সাথে মহালছড়ির প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) মহালছড়ি উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ্ আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খান।

মতবিনিময় সভায় মহালছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যাক্তিবর্গ তাদের বিভিন্ন সমস্যার তুলে ধরেন।

উপজেলা বিএনপির সভাপতি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত দিক থেকে আমরা অনেক পিছিয়ে। মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন বলেন, মহালছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের অতিরিক্ত, চলতি ও ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে চলছে। প্রাচীন উপজেলা হওয়া সত্বেও নানাবিধ সংকটে জর্জরিত উপজেলার অবকাঠামোর কথা তুলে ধরেন বক্তারা।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বলেন, সকল সমস্যা শুনলাম ও দেখলাম তাতে মনে হলো খাগড়াছড়ি পার্বত্য জেলার অনুন্নত ও অবহেলিত উপজেলা মহলছড়ি। এই সমস্যা উত্তরণের জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলাবাসীকে কাজ করতে হবে। যদি কোন সংকট উপলব্ধি হয় সাথে সাথে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব জেলা প্রশাসন করবে। পাহাড়ি জেলা খাগড়াছড়িতে নানান জনগোষ্ঠীর মানুষের বসবাস হলেও এখানে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, যাতায়াতের ব্যাপক উন্নয়ন প্রয়োজন। এ জন্য সমস্যা গুলো চিহ্নিত করে সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাবো। সভা শেষে জেলা প্রশাসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। স্বাস্থ্য কমপ্লেক্স এর বেহাল অবস্থা দেখে তিনি হতবাক হন এবং যত দ্রুত সম্ভব নতুন ভবন নির্মানের জন্য ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews