1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সহিংসতা বন্ধ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সন্দ্বীপে মানববন্ধন ও সমাবেশ

  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৮২ গননা করুন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মাগুরার শিশু আছিয়াসহ সারাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে এবং ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় এনাম নাহার মোড়ে নিজেরা করি সন্দ্বীপ, বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ, ভূমিহীন সমিতি, কিশোর কিশোরী ক্লাব, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাব, সন্দ্বীপ অধিকার আন্দোলন ও জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার যৌথ উদ্যেগে এ মানববন্ধন ও সমাবেশ করে। এ সমাবেশে সভাপতিত্ব করেন ভূমিহীন সমিতি ও কমিনিউটি ফোরাম এবং বিশিষ্ট নারী নেত্রী সুনীতি রানী দাশ।

সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপির সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, নিজেরা করি অঞ্চল প্রধান মতিয়ার রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আকতার, উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যক্ষ কামরুল হাসান, বাংলাদেশ নারী প্রগতি সংঘ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার শাহেনা আকতার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বাবুল, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আমীন, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাকিল খান, কিশোর কিশোরী ক্লাব নেত্রী ফাতেমা বেগম, নারী প্রগতি সংঘের প্রগ্রাম অর্গানাইজার সাবিনা ইয়াসমিন, কিরণ চন্দ্র দাশ, বিপ্লব কুমার গুহ, নিজেরা করি কর্মিসূচি সংগঠক প্রতি রাণী দেবী ও জেসমিন বেগম। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইসমাইল হোসেন মনি, রিদুয়ানুল বারী, মাহমুদুর রহমান, নুর মোস্তফা আলী হাসান, জাহেদুল ইসলাম শিহাব, আমিনুল ইসলাম রিয়াদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

বক্তরা বলেন- দেশের বিভিন্ন প্রান্তে নারীদের প্রতি সহিংসতা বাড়ছে, কিন্তু বিচার না হওয়ায় অপরাধীরা আরো সাহস পাচ্ছে। দ্রুত এসব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। তা করতে না পারলে এর ভয়াবহতা আরো বাড়বে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর আইন প্রয়োগ করতে হবে। পরিবার, সমাজের সম্মিলিত প্রচেষ্টায় নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। নারী নির্যাতন রোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। শিশু ধর্ষকের সর্বচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews