1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী পদে কার্নির শপথ

  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৩০ গননা করুন

একতা ডেস্কঃ আগামীকাল ১৪ মার্চ, শুক্রবার কানাডায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মার্ক কার্নি। এর মাধ্যমে কানাডায় শেষ হতে চলেছে প্রায় এক দশক ধরে চলা জাস্টিন ট্রুডোর জমানা। ১৩ মার্চ, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

শুক্রবার সকালে কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মার্ক কার্নি। গভর্নর জেনারেল মেরি সাইমন স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টায় কার্নি এবং তার মন্ত্রিসভার মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলে তার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে। মূলত কানাডার গভর্নর জেনারেল যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি। মার্ক কার্নি কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হবেন। মূলত কানাডার এক অস্থির সময়ে মার্ক কার্নি দেশটির প্রধানমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করছেন।

একটানা ৯ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। এরপর তার উত্তরাধিকার বাছাইয়ের জন্য ৯ মার্চ দিন ধার্য করা হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews