1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বাম জোট দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর চায়

  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৯০ গননা করুন

একতা ডেস্কঃ বাম গণতান্ত্রিক জোট নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন, নারীবিদ্বেষী উস্কানিমূলক বক্তব্য এবং চুরি, ডাকাতি ও মব সন্ত্রাস বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে তারা। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানানো হয়। জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশীদ ফিরোজ, মাসুদ রানা, মোশরেফা মিশু, আব্দুল আলী প্রমুখ। নেতারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সরকার এসব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তো পারছেই না, বরং ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে পুলিশ বর্বরোচিত হামলা চালিয়েছে। মধ্যরাতে একদল মব সিপিবি নেতা লাকী আক্তারের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মিছিল করেছে।

কারণ লাকী আক্তার ধর্ষণের বিরুদ্ধে মশাল মিছিলে অংশ নিয়েছিলেন। নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, লাকীসহ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনকারী জনতাকে যারা হত্যার হুমকি দিচ্ছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার করুন। অন্যথায় যে কোনো পরিস্থিতির দায় প্রশাসন এড়াতে পারবে না।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews