1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর এলাকায় কমিউনিটি সভা অনুষ্ঠিত মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী

বিএনপি মাঠে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করবে

  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৭৭ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের গড়িমসিসহ সব ষড়যন্ত্র মাঠে থেকেই মোকাবিলা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। দলটি মনে করছে, গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে। এর পেছনে সরকারের একাধিক উপদেষ্টার মদদ রয়েছে। গত সোমবার রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সরকার বিএনপি ও অন্যান্য গণতান্ত্রিক দলকে রাজনৈতিক শক্তি হিসেবে গুরুত্ব দিচ্ছে না। একটি ইসলামী দল, তরুণদের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্রদের রাজনৈতিক শক্তি ভাবে সরকার। তারা সহজে ক্ষমতা ছাড়বে বা নির্বাচন দেবে বলে মনে হচ্ছে না।

সরকার এনজিওর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। সম্প্রতি বিভিন্ন জেলা-মহানগরে সমাবেশ করার মধ্য দিয়ে বিএনপির পক্ষ থেকে অবস্থান জানান দেওয়া হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। ঈদের পর নির্বাচনের দাবিতে কর্মসূচির ব্যাপারে নতুন সিদ্ধান্ত আসবে। একটি গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা যে কোনো মূল্যে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। সরকারের মধ্যেও এই গোষ্ঠীর লোকজন রয়েছে, যে কারণে সরকারপ্রধান প্রকৃত অবস্থা বুঝতে পারছেন না। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কিছু ব্যবসায়ী ও তাদের প্রতিষ্ঠান এই ষড়যন্ত্রে রয়েছে। অনেক ব্যবসায়ীর নামে জুলাই-আগস্টের হত্যা মামলা থাকলেও গ্রেপ্তার করা হচ্ছে না। এমনকি সচিবালয়ে বসেও তারা সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদের প্রশ্রয় দিচ্ছে দুটি দল। এসবের পরও সরকারের ওপর বিএনপির আকুন্ঠ সমর্থন অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews