1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

পুতিন যুদ্ধবিরতির জন্য যে শর্ত দিলেন

  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৩৪ গননা করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ।

একতা ডেস্কঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি। তবে কিছু শর্ত দিয়েছেন তিনি। শুক্রবার ক্রেমলিনে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাবে আমি রাজি। কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে, যা নিয়ে আলোচনা করতে হবে। তার মধ্যে অন্যতম হলো, সংকটের মূল কারণ দূর করতে হবে। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমাদের যুক্তরাষ্ট্রের সহযোগীদের সঙ্গে কথা বলতে হবে। আমিও ডোনাল্ড ট্রাম্পকে ফোন করতে পারি। ৩০ দিনের যুদ্ধবিরতি ইউক্রেনের জন্য ভালো। আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু খুঁটিনাটি বিষয়ে কথা বলতে হবে। তার মধ্যে একটা বিষয় হলো, কুরস্ক এলাকা নিয়ে। রাশিয়ার কুরস্ক এলাকার কিছুটা অংশ ইউক্রেনের সেনা দখল করে রেখেছিল। রাশিয়ার সেনা এখন কুরস্কে ইউক্রেনের সেনাকে ঘিরে ফেলেছে। তাদের হয় আত্মসমর্পণ করতে হবে, না হলে মরতে হবে।

যুদ্ধবিরতির ৩০ দিনে কী হবে। ইউক্রেন কি নিজেদের সংগঠিত করবে। মানুষকে প্রশিক্ষণ দেবে। আরো অস্ত্র জোগাড় করবে। নাকি এর কোনোটাই হবে না। তাহলে প্রশ্ন হলো, কীভাবে তার উপর নিয়ন্ত্রণ রাখা হবে। এসব বিষয়ের ওপর দৃঢ় প্রশ্ন রাখেন পুতিন।

ক্রেমলিনের সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, পশ্চিমা সংস্থাগুলি যদি আবার রাশিয়ায় ফিরতে চায়, তাহলে তিনি তাদের স্বাগত জানাবেন। তিনি জানিয়েছেন, পশ্চিমা সংস্থাগুলি যে বাজার ছেড়ে গেছিল, তা ইতিমধ্যেই রাশিয়ার সংস্থা দখল করে নিয়েছে। পশ্চিমা সংস্থাগুলি এখন ফিরতে চাইলে তাদের কিছু শর্ত মানতে হবে। তবে যারা ফিরতে চায়, তারা অবশ্যই স্বাগত। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র যদি শক্তি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে মতৈক্যে পৌঁছায়, তাহলে তারা আবার ইউরোপের দেশগুলিকে গ্যাস সরবরাহ করবেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews