1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

১২২ শিক্ষার্থীকে শনাক্ত জুলাইয়ে ঢাবিতে হামলার ঘটনায় জড়িত

  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৫৬ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ সত্যানুসন্ধান কমিটি গণঅভ্যুত্থানে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সহিংসতার ঘটনায় বিশেষ করে ১৫ জুলাই হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১২২ শিক্ষার্থীকে শনাক্ত করেছে। বৃহস্পতিবার উপাচার্যের অফিস সংলগ্ন সভা কক্ষে সত্যানুসন্ধান কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ একটি তদন্ত প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেন। জুলাইয়ে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা পরিকল্পিত বলে উল্লেখ করে কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ বলেন, ‘একপক্ষ আরেক পক্ষের আহ্বানে গিয়েছে দেখলে মনে হবে সাধারণ সংঘর্ষ, কিন্তু এটি ছিল পুরোই পরিকল্পিত। একদিনের প্ল্যানে এটি হয়নি। মারামারি লেগে গিয়েছে, বাহির থেকে কর্মী আনলাম, বিষয়টি এমন ঘটেনি।

একই সময়ে সাদা ক্যাপ পরিহিত দুটো টিম একই সময়ে মল চত্বরে এবং ঢাকা মেডিকেলের ইমারজেন্সি গেটে অবস্থান ছিল, তারপরে সরকারি বাঙলা কলেজ-কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের কিছু বাসও ছিল। এই বিষয়গুলো ইঙ্গিত দেয় এটি একদিনের পরিকল্পনা না। ছাত্রীদের ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং আহতদের ওপর হামলা এ তিন ক্যাটাগরিতে অপরাধ নিরূপণ করে বিশ্ববিদ্যালয়ের ১২২ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে জানিয়ে ওই সহযোগী অধ্যাপক আরও বলেন, ‘যাদের বিরুদ্ধে সরাসরি জড়িত সংশ্লিষ্টতা রয়েছে এবং প্রমাণ মিলেছে তাদের নাম প্রতিবেদনে এসেছে। এছাড়া এর বাইরে বহিরাগতরাও রয়েছে। এখন জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নেবে, সেটি একাডেমিক ব্যবস্থা বা হল কেন্দ্রিক ব্যবস্থা নিতে পারে। তবে আমরা জড়িতদের আত্মপক্ষ সমর্থনের সুপারিশ করেছি। ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অপরাধে শাস্তি দিতে পারে না, শুধু সুপারিশ করতে পারে। এছাড়া বহিরাগত যাদের শনাক্ত করা হয়েছে, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানকে অবগত করা হবে, তারা সেই বিষয়টি দেখবেন। তারপরেও যদি ব্যবস্থা না নেওয়া হয়, তখন পুলিশি মামলাও হতে পারে।

এসময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং সত্যানুসন্ধান কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews