একতা ডেস্কঃ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকার গুলশানে সংস্থাটির কার্যালয় পরিদর্শন করেছেন। শনিবার সকাল ৯টার দিকে তিনি এটি পরিদর্শন করেন। সেখানে কর্মচারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ছাড়াও কয়েকটি সেশনে অংশ নেন জাতিসংঘ মহাসচিব। হোটেল ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশে রওয়া দেবেন তিনি। সেখানে দুপুর থেকে কয়েকটি রাজনৈতিক দলের নেতা, সংস্কারের উদ্দেশে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন জাতিসংঘের মহাসচিব।
ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের সুশীল ও যুব প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। এরপর বিকেলে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
Leave a Reply