1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

ট্রাম্প ৪১টি দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন

  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৭৩ গননা করুন

একতা ডেস্কঃ ট্রাম্প প্রশাসন ৪১ দেশের নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এই পদক্ষেপের সঙ্গে সংশ্লিষ্ট একজনের বরাতে এমনটাই দাবি করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থা জানায়, ওই মেমোতে ৪১টি দেশের নাম ছিল। তিনটি গ্রুপে ভাগ করা হয় নামগুলো। প্রথম গ্রুপে ছিল ১০টি দেশ। যার মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা ও উত্তর কোরিয়া। তাদের নাগরিকদের ভিসা সুবিধা পুরোপুরি বাতিল করা হবে। দ্বিতীয় গ্রুপে রয়েছে আরও পাঁচটি দেশ। তাদের ভিসার ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি থাকবে।

দেশগুলো হলো এরিত্রিয়া, হাইতি, লাওস ও দক্ষিণ সুদান। শেষ গ্রুপে রয়েছে মোট ২৬টি দেশের নাম। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো পাকিস্তান, ভুটান ও মিয়ানমার। এই গ্রুপের দেশগুলো নিষেধাজ্ঞায় থাকা অন্যান্য দেশগুলোর চেয়ে কিছুটা শিথিলতা পাবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, এই তালিকায় পরিবর্তন আসতে পারে। আর এখনো এটি ট্রাম্প প্রশাসনের অনুমোদন পায়নি। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এখনো এর অনুমোদন দেননি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews