1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ স্থগিত

  • শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৬০ গননা করুন

একতা ডেস্ক: রাজধানী ঢাকার কাকরাইলে ডাকা বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা করেছে জাতীয় পার্টি। পুলিশের নিষেধাজ্ঞা জারির পর উদ্ভূত পরিস্থিতিতে ১ নভেম্বর, শুক্রবার রাতে দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শনিবারের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি স্থগিত করেছি। এই সমাবেশ কর্মসূচি কবে করা হবে, পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে বলে জানান তিনি।

এর আগে গত ৩১ অক্টোবর, বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর শুক্রবার দুপুরে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান জি এম কাদের বলেন, জীবনের ঝুঁকি নিয়ে হলেও শনিবার কাকরাইলে জাতীয় পার্টি সমাবেশ করবে। দলটির সমাবেশ ঘিরে শনিবার বেলা ১১টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাল্টা কর্মসূচি ঘোষণা | করে ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা।

এমতাবস্থায় আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলেছে, শনিবার পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো।

সর্বশেষ ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতার প্ল্যাটফর্মের উদ্যোক্তা নুরুল হক নুর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা রাতে বলেন, তারা পুলিশের সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন। তবে এর মধ্যেও জাতীয় পার্টি কর্মসূচি করতে চাইলে তারা বসে থাকবেন না।

তথ্যসূত্রঃ আলোকিত বাংলাদেশ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews