1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বিজিবি-বিএসএফের বৈঠক সীমান্তহত্যা মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে

  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৫১ গননা করুন

একতা ডেস্কঃ বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তহত্যা বন্ধ, মানবপাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। ১৫ মার্চ, শনিবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ৫৮ বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম এবং ১৯৪ বিএসএফ’র পক্ষে কমান্ডার মুগনথান।

এতে উভয় পক্ষের ১০ জন করে মোট ২০ সদস্য অংশ নেন। লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে উভয় কমান্ডার এবং বিজিবি-বিএসএফ এর উপস্থিত সদস্যরা সীমান্তের জিরো লাইন ধরে প্রায় ৩ কিলোমিটার হাঁটেন। শেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে বৈঠকটি সমাপ্ত হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews