1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শহীদরা যেন ন্যায় বিচার পান

  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৬১ গননা করুন

একতা ডেস্কঃ ‘বিএনপি নির্বাচনে জয়ী হলে বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তারা যেন ন্যায়বিচার পান, আমরা সে ব্যবস্থা করব।’ কথাটি জানয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সন্ধ্যায় লন্ডন থেকে ভার্চুয়ালি রাজধানীর লেকশোর হোটেলে গণতান্ত্রিক আন্দোলনে গুম এবং শহীদ পরিবারের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর ইফতার মাহফিলে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা সামনে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে। শহীদ পরিবার এবং গুম-খুনের ঘটনায় নির্যাতনের বিচারে সব রাজনৈতিক দলে ঐকমত্য থাকবে বলে আশাবাদ জানিয়ে তারেক রহমান বলেন, যারাই ক্ষমতায় আসুক, তাদের গণতন্ত্র রক্ষার আন্দোলনে শহীদ, গুম, খুনের ঘটনার বিচার করতে হবে।

ইফতার মাহফিলে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা যেন ন্যায়বিচার পান, এমন আগ্রহ দেখতে পাচ্ছেন না। বিচার না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন শহীদ পরিবারের অভিভাবকরা। এ সময় শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews