1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

তসলিমা নাসরিনের নামে যেকোন সময় মামলা

  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১২১ গননা করুন

একতা ডেস্কঃ বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন আবারও বিতর্কে। এবার তাঁর একটি ফেসবুক পোস্ট নিয়ে কলকাতা পুলিশের কাছে অভিযোগ জানালেন কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। অভিযোগ, তসলিমা নিজের ফেসবুক পেজে ধূমপানরত মহিলাদের ছবি পোস্ট করে ধূমপানে অন্যদের উৎসাহিত করছেন। এনিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কলকাতা পুলিশের কাছে অভিযোগ পত্র পাঠিয়েছেন আইনজীবী মুকুল বিশ্বাস।

চলতি মার্চ মাসের ৪ তারিখ লেখিকা তসলিমা তাঁর ফেসবুক পেজে ধূমপানরত মহিলাদের ছবি দিয়ে একটি পোস্ট করেন। সেখানে মহিলাদের ধূমপানের অধিকার নিয়ে কথা বলা হয়েছে। আইনজীবীর দাবি, এই ছবি এবং অধিকারের কথা বলে তসলিমা অন্যদের ধূমপানে উৎসাহিত করছেন। ধূমপান শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয়, আইনগত এবং সামাজিকভাবে ধূমপান নিয়ে নাগরিকদের নিরুৎসাহিত করা হয়। এর ফলে শুধু ধূমপায়ীরাই নন, যাঁরা ধূমপান করেন না তাঁদের জন্যও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। ফলে জনবহুল জায়গায় ধূমপানকে উৎসাহিত করলে জনস্বাস্থ্যকে আরও বিপন্ন করে তোলার সম্ভাবনা রয়েছে।

আইনজীবী আরও জানান, এই ধরনের পোস্ট আইনবিরোধী। তসলিমা একজন প্রভাবশালী লেখিকা। অভিযোগ পেয়েও পুলিশ কাজ না করলে তাঁর সহকর্মী আইনজীবী সিদ্ধার্থ গোস্বামী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুকুল। বর্তমানে তসলিমা দিল্লির আশ্রয়ে রয়েছেন। ২০২৪ সালের জুলাইয়ে তাঁর রেসিডেন্স পারমিট শেষ হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রকে তা বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। আবেদন মঞ্জুর করে অমিত শাহ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews